ড্রোন দিয়ে মশা খুঁজবে ডিএনসিসি

৩০ জুন ২০২২, ০৪:২০ PM
ড্রোন দিয়ে মশা খুঁজবে ডিএনসিসি

ড্রোন দিয়ে মশা খুঁজবে ডিএনসিসি © সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মশার উৎস খুঁজতে ড্রোনের মাধ্যমে চিরুনি অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর উত্তরা সেক্টর-৪ এলাকায় মশার উৎস শনাক্তকরণ কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। আগামী শনিবার থেকে ১০ দিনব্যাপী এ অভিযান চলবে।

ডিএনসিসি মেয়র বলেন, নগরের প্রতিটি বাড়িতে প্রবেশ করে ছাদ বা বেলকনিতে মশার উৎস খুঁজে বের করা কঠিন এবং এটি সময় সাপেক্ষ কাজ। তাই অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে প্রতিটি বাড়ির ছাদে এডিসের লার্ভা আছে কি না সেটি  খুঁজে বের করা হবে। কোন বাড়ির ছাদে মশার উৎস পাওয়া গেলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: মশার যন্ত্রনায় বাকৃবিতে দিনেও মশারি টানাতে হয়

তিনি বলেন, ২ থেকে ১১ জুলাই ঢাকা উত্তরের আওতাধীন প্রতিটি বাসা বাড়িতে ড্রোনের মাধ্যমে মশার উৎস খুঁজতে আমরা চিরুনি অভিযান পরিচালনা করবো। সিটি করপোরেশন ড্রোনের ছবি থেকে তথ্য উপাত্ত নিয়ে যেসব বাড়িতে মশার লার্ভা পাওয়া যাবে, তার একটি তথ্যভাণ্ডর তৈরি করবে। যা আগামী বছরে মশক নিধন কার্যক্রমে কাজে লাগবে।

নগরবাসীর সহায়তা চেয়ে মেয়র বলেন, আমি বিশেষ করে ডেঙ্গু আক্রান্তদের অনুরোধ করবো, আপনাদের সঠিক ঠিকানা দিন। আমরা আপনাদের জরিমানা করবো না। আমরা শুধু ওই বাসায় গিয়ে আশেপাশে মশার কীটনাশক ছিটিয়ে দেব। কিন্তু আপনি যদি ভুল তথ্য দেন তাহলে তো আমরা সঠিকভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চালাতে পারবো না।

তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close