বাংলাদেশে কোরবানির ঈদ কবে, জানা যাবে আজ

৩০ জুন ২০২২, ০৯:০১ AM
সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি

সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি © প্রতীকী ছবি

এবারের ঈদুল আজহা কবে উদযাপিত হবে তা আজ বৃহস্পতিবার (৩০ জুন) জানা যাবে। এ বিষয়ে সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা সোয়া ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা হবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদের তারিখ নির্ধারণ করবে।

সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের। বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে ১০ জুলাই রোববার ঈদুল আজহা উদযাপিত হবে।

চাঁদ দেখা না গেলে ১ জুলাই জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ২ জুলাই থেকে জিলহজ মাস শুরু হবে। ঈদ উদযাপিত হবে ১১ জুলাই। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়।

আরো পড়ুন: দেশবাসীকে ৩টি বিষয়ের ওপর গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close