আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি

২৫ জুন ২০২২, ০২:১৫ PM
মেহের আফরোজ শাওন

মেহের আফরোজ শাওন © সংগৃহীত

অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেছেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু পদ্মা সেতুর উদ্বোধন আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, অসাধারণ অনুভূতি। আমরা যে জাতিগতভাবে হার না মেনে নেয়া জাতি, আমরা চাইলে যে অধিকার আদায় করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে আমরা তা আবার প্রমাণ পেলাম।’

শনিবার মাওয়া পয়েন্টে সেতু উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। এদিন ১০টা ৫০ মিনিটে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দেশের কোটি কোটি মানুষের সঙ্গে আমিও আজ আনন্দিত, গর্বিত ও উদ্বেলিত। অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রমত্ত পদ্মার বুকে আজ বহু কাঙ্ক্ষিত সেতু দাঁড়িয়ে গেছে। এ সেতু শুধু ইট-সিমেন্ট-স্টিল-লোহা বা কংক্রিটের একটি অবকাঠামো নয়, এ সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের সক্ষমতা আর মর্যাদার প্রতীক। এ সেতু বাংলাদেশের জনগণের। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ, আমাদের সৃজনশীলতা, আমাদের সাহসিকতা, সহনশীলতা আর জেদ।

নতুন পে স্কেলে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর
  • ৩০ অক্টোবর ২০২৬
৬ বিভাগে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ৩০ অক্টোবর ২০২৬
ব্রাজিল দলে নতুন ৫ মুখ, আগামী দুই ম্যাচের জন্য দল ঘোষণা
  • ৩০ অক্টোবর ২০২৬
দুদকে ফিরেছেন প্রভাবশালীদের বিরুদ্ধে মামলার সুপারিশ করে চাক…
  • ৩০ অক্টোবর ২০২৬
শাহবাগে বিকেলে গণবিক্ষোভ করবে এনসিপি
  • ৩০ অক্টোবর ২০২৬
জাতীয় বেতন স্কেলের পে ফিক্সেশনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
  • ৩০ অক্টোবর ২০২৬