এবারের ঈদে ছুটি কয়দিন?

২৫ জুন ২০২২, ০১:৪৫ PM
ঈদে বাড়ি ফেরার মানুষ

ঈদে বাড়ি ফেরার মানুষ © ফাইল ছবি

চাঁদ দেখা সাপেক্ষ আগামী ১০ জুলাই দেশে ঈদুল আযহা উদযাপিত হবে। সে হিসেবে এবারের ঈদে সরকারি চাকরিজীবীরা চারদিন ছুটি কাটাতে পারবেন।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১ জুলাই (চাঁদ দেখা সাপেক্ষে) থেকে জিলহজ মাস শুরু হওয়ার কথা রয়েছে। ধর্মীয় হিসাব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আযহা উদযাপিত হয়ে থাকে। ১০ জুলাই ঈদ হলে ৯-১১ জুলাই সরকারি ছুটি থাকবে।

৯ জুলাইয়ের আগের দিন ৮ জুলাই শুক্রবার। শুক্রবার সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি। যার ফলে সরকারি চাকরিজীবীরা এবার ঈদুল আজহায় ছুটি পাচ্ছেন সর্বমোট চারদিন।

আরও পড়ুন: ছেলে ও মেয়েদের আলাদা টয়লেট নেই ৪৩ শতাংশ স্কুলে

এদিকে ঈদুল আযহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে আগামী ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি প্রদানের সুবিধার্থে পূর্বে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মে'র পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই সমন্বয়পূর্বক নির্ধারণ করা হলো।  

এমতাবস্থায়, আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি ও ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আযহা এবং আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয়ে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।  

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close