ঈদ উপলক্ষে দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

২২ জুন ২০২২, ০৬:২৩ PM
শপিং সেন্টার

শপিং সেন্টার © সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বিবেচনায় আগামী ১ থেকে ১০ জুলাই পর্যন্ত দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে ১০টা করেছে সরকার। তবে ১০ জুলাইয়ের পর আবারও এসব মার্কেট, বিপণিবিতান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

বুধবার (২২ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ শ্রম আইনের ক্ষমতাবলে সাময়িক এ পরিবর্তন আনা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

তবে ১০ জুলাইয়ের পর থেকে রাত ৮টায় দোকানপাট, বিপণিবিতান বন্ধের বিষয়ে বাংলাদেশ শ্রম আইনের ১১৪ এর উপধারা ৩ কঠোরভাবে প্রতিপালন করা হবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।

আরও পড়ুন: গোপনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, জানেন না অভিভাবকরা

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ১৯ জুন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রম মন্ত্রণালয়ে ঢাকা উত্তর/দক্ষিণ সিটি কর্পোরেশন, এফবিসিসিআই, বাংলাদেশ দোকান মালিক সমিতিসহ বিভিন্ন মালিক সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে অনুষ্ঠিত বৈঠকে দোকানপাট, মার্কেট, বিপণিবিতান রাত ৮টায় বন্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। গত ২০ জুন থেকে সারাদেশে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশ দোকান মালিক সমিতি আগামী ১ থেকে ১০ জুলাই পর্যন্ত রাত ১০টা পর্যন্ত এসব মার্কেট খোলার রাখার অনুমতির চায়। এরই পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় শ্রম মন্ত্রণালয়।

দেশে প্রতিবছর নিউমোনিয়ায় ২৫ হাজার শিশুর মৃত্যু
  • ১২ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই সরকারি চাকরি, কর্মচারী নিয়োগ দেবে ঢাকা মেট্রোপ…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রদল নেতাসহ ৩জনকে মারধরের অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্…
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২০২
  • ১২ নভেম্বর ২০২৬
২ বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি-গোলাপজল পাঠিয়ে হত্যার হুমকি, …
  • ১২ নভেম্বর ২০২৬
আগুনে পুড়িয়ে উল্লাস করছে, ভেবেছে খুব কষ্ট দিল: নুসরাত তাবাস…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950