পদ্মা-সেতুদের ৩ ভরি স্বর্ণের মালা উপহার দিলেন প্রধানমন্ত্রী

২০ জুন ২০২২, ০৬:৫০ PM
শিশু সন্তান

শিশু সন্তান © সংগৃহীত

পদ্মা সেতুর নামে নামকরণকৃত তিন নবজাতক স্বপ্ন, পদ্মা ও সেতুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তাদেরকে এক ভরি করে তিনটি স্বর্ণের চেইন উপহার দিয়েছেন তিনি।

সোমবার (২০ জুন) বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জানিয়ে এই উপহার দেন। উপহারের সঙ্গে ফলমূল ও পোশাকও পেয়েছেন ওই শিশুরা।

এর আগে ১৭ জুন একসঙ্গে তিন সন্তান জন্ম দেন নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ এলাকার এনি বেগম (২৪)। এরমধ্যে একটি ছেলে ও দুটি মেয়ে। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে তাদের নাম রাখা হয়েছে সেতুর আদলে। ছেলেটির নাম দেন স্বপ্ন, আর দুই মেয়ের নাম রাখেন পদ্মা ও সেতু।

এনি বেগম ব্যবসায়ী ও রাজনীতিবিদ আশরাফুল ইসলাম অপুর স্ত্রী। সম্প্রতি অপু নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close