এসএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি
আগামী রবিবার (১৯ জুন) থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৬ জুন) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
নিষেধাজ্ঞায় পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: সিলিংফ্যানের সঙ্গে ঝুলে মেডিকেলের সাবেক ছাত্রীর আত্মহত্যা
এ আদেশ আগামী রবিবার হতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।