আগামী ৫ দিন বৃষ্টির প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা

১১ জুন ২০২২, ১০:০৭ PM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া সারাদেশের আগামী ৫ দিন বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। শনিবার (১১ জুন) রাতে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তিনি আরও জানান, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা  অপরিবর্তিত থাকবে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও রংপুরের ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রংপুরের রাজারহাটে ১০১ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ দিল মার্কিন …
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
close