ভিডিও কলে কথা বলার মাঝে বিকট শব্দ, এরপর ফোন বন্ধ

০৫ জুন ২০২২, ১০:২১ AM
নিখোঁজ সোবহান

নিখোঁজ সোবহান © সংগৃহীত

আব্দুস সোবহান সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আইসিটি সুপারভাইজার হিসেবে ১৩ বছর ধরে কাজ করছেন। যখন আগুন লাগে তখন সোবহান ভিডিও কলে বাড়িতে কথা বলে। কে জানে এটাই হয়তো তার শেষ ভিডিও কল। 

চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগের ভেতরে বসা নিখোঁজ আব্দুস সোবহানের (৩১) ভাই রায়হান উদ্দিন ভাইকে খুঁজতে এসে বলেন, ঘটনার পর সোবহান ভিডিও কলে বাড়িতে কথা বলে। আমি আরেকজনের লাইভেও ওকে দেখি। কথা বলার এক পর্যায়ে বিকট শব্দ শুনতে পাই। এরপর থেকে ওর সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি। ফোন বন্ধ পাচ্ছি। 

তিনি বলেন, ঘটনার পর থেকে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে সেখানে যাই। কিন্তু পেলাম না। এরপর আরও কয়েকটি হাসপাতালে খোঁজ নিলাম। কোথাও নেই। এখন মেডিকেলে এসে অপেক্ষা করছি।

আরও পড়ুন: আমি মারা যাচ্ছি বাবা, আমাকে মাফ করে দিও

নিখোঁজ আব্দুস সোবহান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরটেক ইউনিয়নের বাসিন্দা। বাড়িতে তার ৭ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

 এ ঘটনায় এখন পর্যন্ত নিহত বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আহত ও দগ্ধ আরও ৪ শতাধিক মানুষ। এর মধ্যে তিন জন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য,  গতকাল রাতে সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। হাইড্রোজেন পার অক্সাইড নামে গ্যাস ভর্তি একটি কনটেইনারে এ বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ট্যাগ: আগুন
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close