নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনে অরাজকতা চলছে: শিক্ষামন্ত্রী

২৯ মে ২০২২, ০৩:১১ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,  জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যারা শিক্ষাঙ্গনে অরাজকতা করছে তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না।

রোববার (২৯ মে) সকালে চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

ডা. দীপু মনি বলেন, ‘যারা অতীতে এ দেশে দু:শাসন চালিয়েছে, নির্বাচনকে সামনে রেখে সেই অপশক্তি আবারো মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করে তারা তাদের সুবিধা আদায়ের চেষ্টা করছে হয় তো। তাদের সেই অপচেষ্টা নিশ্চয়ই সফল হবে না। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ ও সচেতন ছাত্র সমাজ তা প্রতিহত করবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ শান্তিতে এগিয়ে চলছে এবং দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে এবং মানুষ এখন তাই চায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ইফসুফ গাজী, সহ-সভাপতি জেআর ওয়াদুদ টিপু,সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোশাররফ হোসেন।

বেঁচে আছেন খামেনির স্ত্রী দাবি ইরানের
  • ১৩ মার্চ ২০২৬
পায়ুপথে অর্ধকোটি টাকার স্বর্ণের বার, পাঁচারকারী আটক
  • ১৩ মার্চ ২০২৬
ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত
  • ১৩ মার্চ ২০২৬
‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081