‘তোমার সন্তান আমার গর্ভে’ চিরকুটে তরুণীর আত্মহত্যা

২৭ মে ২০২২, ০৯:২০ PM
মরদেহ

মরদেহ © প্রতীকী ছবি

যশোরে চিরকুট লিখে সাদিয়া খাতুন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৭ মে) উপজেলার তেলীধান্যপুড়ায় বাবার বাড়িতে আত্মহত্যা করেন ওই গৃহবধূ। তিনি তেলীধান্যপুড়া গ্রামের শহর আলীর মেয়ে ও ধলগ্রাম ইউনিয়নের আন্দোলবাড়িয়ার সেলিম রেজার স্ত্রী। 

স্থানীয়দের বরাতে জানা গেছে, পারিবারিক কলহের কারণে ১৫ দিন আগে সাদিয়াকে বাবার বাড়িতে রেখে আসেন সেলিম। বৃহস্পতিবার বিকালে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি সেলিমকে জানান সাদিয়া। তবে পিতৃত্ব অস্বীকার করেন তিনি। এর ফলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সাদিয়া।

নিহত সাদিয়ার মা তাহেরা বেগম জানান, আন্দোলবাড়িয়া গ্রামের সেলিমের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলাম। পারিবারিকভাবে এ বিয়ে হয়। তবে মামাতো বোনের সঙ্গে সেলিমের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও এ সম্পর্ক চলছিল। যা সাদিয়া মেনে নিতে পারেনি। এ নিয়ে সেলিম প্রায়ই সাদিয়াকে মারধর করতো।

এদিকে আত্মহত্যার আগে একটি চিরকুটে ওই তরুণী লিখে যান, ‘আমি ফোন দিছিলাম, তোমার সাথে থাকবো বলে। তা তুমি বুঝলে না। আমি তোমাকে বলতে চাইছিলাম যে, তোমার সন্তান আমার গর্ভে। তুমি বুঝলে না। তুমি ভালো থেকো। হয়তো বেঁচে থাকলে আমাকে মেনে নিতে না। কী করে তোমাকে ছাড়া অন্য কারো কাছে থাকবো। ভালো থেকো সেলিম।’

এ ব্যাপারে সাদিয়ার স্বামী সেলিম হোসেন জানান, মামাতো বোনের বিয়ে ২০০৮ সালে হয়ে গেছে। তাদের কোনো সম্পর্ক ছিল না। সাদিয়া অন্তঃসত্ত্বা হয়নি। তাই পিতৃত্ব পরিচয় অস্বীকৃতি জানানোর কোনো প্রশ্নই আসে না।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence