৪৮ হাজার শিক্ষকের টাইম স্কেলের শুনানি হতে পারে কাল

২১ মে ২০২২, ০৯:১৫ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইম স্কেল ফেরতের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আপিল বিভাগের শুনানির কার্য তালিকায় (কজলিস্ট) উঠেছে। আগামীকাল রোববার (২২ মে) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে শিক্ষকের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম। তিনি জানান, রোববার শুনানির নির্ধারিত দিনে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে এ বিষয়ে শুনানির জন্য তালিকার শেষ দিকে রয়েছে। শুনানির তালিকায় এক হাজার দুইশর পরে রয়েছে। আমরা বিষয়টি আদালতের নজরে আনবো। দেখা যাক, এগিয়ে আনা যায় কি না। এর আগে গত ১১ এপ্রিল এ আপিল আবেদনটি শুনানির জন্যে গ্রহণ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে করা আপিলের শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করেন। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি সারাদেশে জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজার ৭২০ শিক্ষকের টাইম স্কেল ফেরত দিতে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র নিয়ে জারি করা রুল খারিজ করেছিলেন হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে গত বছরের ১৪ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৪৮ হাজার শিক্ষকের পক্ষে ব্যারিস্টার মোকছেদুল ইসলাম এ আবেদন করেন। ২০১৩-২০১৪ সালে বেসরকারি থেকে সরকারি হওয়া (জাতীয়করণ) প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের ‘টাইম স্কেল’ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পরিপত্রের বৈধতা নিয়ে রিট আবেদন করেন শিক্ষকরা। তবে হাইকোর্ট শিক্ষকদের ওই রিট আবেদন খারিজ করে দেন। এই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রিট খারিজের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন শিক্ষকদের আইনজীবী।
এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬