কক্সবাজারে ঘুরতে গিয়ে মদ্যপানে তরুণীর মৃত্যু

১৮ মে ২০২২, ০৪:০৩ PM
লাবণী আকতার

লাবণী আকতার © সংগৃহীত

কক্সবাজারে ঘুরতে গিয়ে অতিরিক্ত মদ্যপানে এক তরুণীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই তরুণীর সঙ্গে থাকা দুই তরুণকে আটক করা হয়েছে। বুধবার (১৮ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে ওই তরুণীর মৃত্যু হয়।

নিহত ওই তরুণীর নাম লাবণী আকতার (১৯)। সে ঢাকার যাত্রাবাড়ি বসবাসকারী বরগুনার মনির হোসেনের কন্যা। এ ঘটনায় আটকরা হলেন, যাত্রীবাড়ি এলাকার মো. জাহাঙ্গীরের পুত্র কামরুল আলম (২০) ও আবদুর রহমানের পুত্র আরিফ রহমান নিলু (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ মে ৪ বন্ধুসহ কক্সবাজার আসেন লাবণী। তারা কলাতলীর বীচের হলি ডে নামের একটি আবাসিক হোটেল অবস্থান নেন। সেখানে ১৪ মে অসুস্থ হলে লাবণীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৬ মে তাকে আইসিইউতে হস্তান্তর করা হয়। পরে সেখানেই আজ দুপুরে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বাসচাপায় কলেজছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানিয়েছেন,নিহত তরুণীর সঙ্গে আসা ৪ জনের মধ্যে ২ জন স্বীকার করেছেন যে তারা অতিরিক্ত মদ্যপান করেছিল। এ ঘটনায় ২ জনকে আটক করা হলেও অপর ২ জন পালিয়ে গেছে।

তিনি জানান, ইতিমধ্যে মেয়েটির বাবাসহ অভিভাবকরা কক্সবাজারে অবস্থান করছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। আটক ২ জনকে এ ঘটনায় ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারা হেফাজতে রেখেছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence