করোনা শনাক্ত: শতকরা ৮১ ভাগই ঢাকার

১৭ মে ২০২২, ০৬:১৬ PM
করোনা পরীক্ষা

করোনা পরীক্ষা © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে ৩২ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোন মৃত্যু হয়নি। 

মঙ্গলবার (১৬ মে) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে বাংলাদেশ টানা ২৭ দিন করোনায় মৃত্যুহীন দিন পার করলো। এর আগে, গত ২০ এপ্রিল একদিনে দু’জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে দেশে কোনো মৃত্যু না থাকায় এ সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই রয়ে গেল।

এদিকে সারাদেশে শনাক্ত বিবেচনায় ৩২ জনের মধ্যে ২৬ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এর ফলে শতকরা ৮১ দশমিক ১২৫ ভাগই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (১৬ মে) সকাল পর্যন্ত একদিনে ৪ হাজার ২৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে ৩২ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ।

আরও পড়ুন : জাবির ভর্তি আবেদনের খুঁটিনাটি

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৮১ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৮ জন কোভিড রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট ১৮ লাখ ৯৯ হাজার ৮৯৭ জন রোগী সুস্থ হয়ে উঠলেন।

রান্নাঘরে পাশাপাশি ওড়নায় ঝুলছিল মা-মেয়ের লাশ, অতঃপর...
  • ১৭ মার্চ ২০২৬
চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত…
  • ১৭ মার্চ ২০২৬
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আকস্মিকভাবে পরিবর্তন 'অত্যন্ত …
  • ১৭ মার্চ ২০২৬
ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • ১৭ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে ফ্রান্সকে না টানলেই ভালো হবে, ‘সাফ’ জানালেন…
  • ১৭ মার্চ ২০২৬
যেসব অঞ্চলে রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence