আজ হতে পারে ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়, হুঁশিয়ারি সংকেত

১৪ মে ২০২২, ০৭:৪২ AM
ঢাকাসহ সাত বিভাগে আজ হতে পারে ভারী বৃষ্টি ও ঝড়

ঢাকাসহ সাত বিভাগে আজ হতে পারে ভারী বৃষ্টি ও ঝড় © ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ সাত বিভাগে আজ হতে পারে ভারী বৃষ্টি ও ঝড়। বেশ কয়েকটি অঞ্চলে হতে পারে কালবৈশাখী ঝড়। এ জন্য নদীবন্দরগুলোয় ২ নম্বর হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের মধ্যে গভীর সঞ্চরণশীল মেঘমালা বা বজ্র মেঘ সৃষ্টি হওয়ার কারণে সাত বিভাগে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া কালবৈশাখী বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ১৬টি অঞ্চলে। এসব এলাকার নদীবন্দরগুলোয় ২ নম্বর হুঁশিয়ারি সর্তকতা সংকেত দিখিয়ে যেতে বলা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল ও এর আশপাশের এলাকার অদূরে অবস্থানরত লঘূচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আরো পড়ুন: ডা. মুরাদের কপালের আঘাত গুরুতর নয়, জানাল চিকিৎসক

এ অবস্থায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা-ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
close