সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধের পরিপত্র জারি

১২ মে ২০২২, ০৬:১৭ PM
অর্থ মন্ত্রণালয়

অর্থ মন্ত্রণালয় © ফাইল ছবি

করোনাপরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার এবং বৈশ্বিক সংকটের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ যাওয়া বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব প্রকার এক্সপোজার ভিজিট/স্টাডি ট্যুর/এপিএ ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ/সেমিনানে অংশগ্রহণসহ সব প্রকাশ বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে।

এ আদেশ উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: খালাস পেলেন ৭ খুন মামলার আসামি নূর হোসেন

এর আগে গতকাল বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘এখন যে সফরগুলো হচ্ছে, সেগুলো আগে অনুমোদন দেওয়া। নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া নতুন করে বিদেশ ভ্রমণের অনুমোদন না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। ফলে, আপাতত বিদেশ সফর আর নয়।’

অর্থমন্ত্রীর এ ঘোষণার পরের দিনই পরিপত্র জারি করা হলো। এর ফলে সরকারি চাকরিজীবীদের সরকারি সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ করা হলো।

৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসিএর সভা, যে সিদ্ধান্ত…
  • ২৪ জুন ২০২৬
সাবঅল্টার্নদের পছন্দ রোনালদো, এলিটদের মেসি
  • ২৪ জুন ২০২৬
মিটফোর্ড হাসপাতালে হামলা, প্রতিরোধের মুখে টয়লেটে আশ্রয় নিলে…
  • ২৪ জুন ২০২৬
গ্রেপ্তারের এক দিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • ২৪ জুন ২০২৬
‘কাজে ফিরতে নয়, মা হারানো সন্তানের পাশে দাঁড়াতে চাই’— আদালত…
  • ২৪ জুন ২০২৬
ইউরোপের তাপপ্রবাহে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, দ্রুত জলবায়ু পদক্ষ…
  • ২৪ জুন ২০২৬