হার্ভার্ডের সঙ্গে যৌথভাবে গবেষণা করবে বাংলাদেশ

১২ মে ২০২২, ০৮:৩৫ AM
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। পরে হার্ভার্ডের দ্বিতীয় প্রাচীনতম ভবন ও ঐতিহাসিক স্থান ওয়াডসওয়ার্থ হাউসে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী।

এ সময় বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য প্রভোস্ট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স শায়রা কচুবায়েভা, হার্ভার্ডের ইমার্জেন্সি মেডিসিনের সহকারী অধ্যাপক সচিত বালসারি লক্ষ্মী মিত্তাল, ফ্যামিলি ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিতেশ হাথি, আইসিটি বিভাগের এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী ও ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক খাইরুল আমিন উপস্থিত ছিলেন।

বৈঠকে যৌথ গবেষণার জন্য দুই পক্ষের মধ্যে সহযোগিতার ক্ষেত্র নির্বাচনে আলোচনা করা হয়। প্রতিমন্ত্রী জানান, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ যৌথ গবেষণা কার্যক্রম হাতে নিতে যাচ্ছে। এ নিয়ে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হবে।

আরো পড়ুন: অ্যামাজনে চাকরি পেলেন খাইরুল্লাহ

বৈঠকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে স্কুল পর্যায়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা, ৪৩টি হাইটেক পার্ক, স্কুল অব ফিউচার, ৬৪টি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠাসহ তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি তুলে ধরেন প্রতিমন্ত্রী।

এ ছাড়া ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) পরিদর্শন করে নির্বাহী পরিচালকের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close