নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

০৭ মে ২০২২, ১১:৫৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

নাটোরে বিপরীতমুখি দুই বাসের সংঘর্ষে ৬ জন মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায় নি।

শনিবার (৭ মে) বেলা ১১টার দিকে বড়াইগ্রাম- বনপাড়া মহাসড়কের অটো রাইস মিলের সামনে এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান।

তিনি বলেন, নাটোরের বনপাড়া হাইওয়েতে ন্যাশনাল ট্রাভেলস ও জিএম ট্রাভেলস নামের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায়  খামেনি-রাহুল-তারেক…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬