ঢাকা কলেজের তিন শিক্ষার্থী রিমান্ডে

০৬ মে ২০২২, ০৮:০৮ PM
নিউমার্কেট এলাকায় সংঘর্ষ

নিউমার্কেট এলাকায় সংঘর্ষ © ফাইল ফটো

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সাথে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার পৃথক দুটি মামলার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতে তিন আসামি উপস্থিত ছিলেন।

আদালতে নাহিদ হত্যা মামলার আসামি সিয়ামকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. তরিকুল আলম জুয়েল।

একই সঙ্গে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আসামি বাপ্পি ও সজীবকে সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন হালদার অর্পিত ঠাকুর।

তবে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধীতা করেন এবং জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল ঢাকা কলেজ ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয় নিউমার্কেট এলাকা। এই ঘটনায় নাহিদ ও মোরসালিন নামে দুই ব্যক্তির মৃত্যু হয়।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence