করোনা শনাক্ত: শতকরা ৭০ ভাগই ঢাকার 

০৪ মে ২০২২, ০৭:২০ PM
করোনা টেস্ট

করোনা টেস্ট © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে ১০ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ে কোন মৃত্যু হয়নি। বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে বাংলাদেশ টানা ১৪ দিন করোনায় মৃত্যুহীন দিন পার করলো।

এর আগে, গত ২০ এপ্রিল একদিনে দু’জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে দেশে কোনো মৃত্যু না থাকায় এ সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই রয়ে গেল।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে শনাক্ত ১০ জনের মধ্যে ঢাকা বিভাগের সাতজন। বাকি তিনজন সিলেটের। এ হিসেবে করোনা শনাক্তের শতকরা ৭০ ভাগই ঢাকা বিভাগের বাসিন্দা। সব মিলিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৪৩।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৪৩ শতাংশ।

সরকারি হিসাবে, গত একদিনে আরও ২৫২ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত ১৮ লাখ ৯৬ হাজার ৫৩১ জন সুস্থ হয়ে উঠলেন।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close