কাল থেকে তাপমাত্রা বাড়বে

০৪ মে ২০২২, ০৪:১৫ PM
তাপমাত্রা বাড়বে

তাপমাত্রা বাড়বে © সংগৃহীত

গত দুইদিন দেশের আকাশ মেঘলা ছিল। তবে বুধবার (৪ মে) আবহাওয়া পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের মেঘ অনেকটা কেটে গেছে। 

এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে এখনো বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। এরফলে বৃহস্পতিবার (৫ মে) থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ এ কথা জানান।

তিনি জানান, আন্দামান সাগরে লঘুচাপ নিয়ে পূর্বাভাস দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী পরশু দিন লঘুচাপটি তৈরি হয়ে যাবে। লঘুচাপটি তৈরি হচ্ছে, এটা নিশ্চিত। প্রাথমিক ধারণা অনুযায়ী এ লঘুচাপটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে।

জানা গেছে, এপ্রিল ও মে মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস। মে মাসের শুরুতেই আন্দামান সাগরে লঘুচাপটি নিয়ে পূর্বাভাস দেওয়া হয়। ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশ-এর লক্ষ্য হতে যাচ্ছে। লঘুচাপটি তৈরি হলে সেটি সুনির্দিষ্ট পরে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এর নাম হবে আসানি, যা শ্রীলঙ্কার দেওয়া নাম।

ইরান যুদ্ধে পকেট ভারী ট্রাম্পের দুই ছেলের
  • ০৪ এপ্রিল ২০২৬
কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতুন রাজকীয় পুরস…
  • ০৪ এপ্রিল ২০২৬
ছুটির দিনে নারীকে নিজ কার্যালয়ে ডেকে ধর্ষণ, প্রাণিসম্পদ কর্…
  • ০৪ এপ্রিল ২০২৬
ভারতকে হারিয়ে সন্ধ্যায় ট্রফি নিয়ে দেশে ফিরছে সাফজয়ীরা, প্রস…
  • ০৪ এপ্রিল ২০২৬
গাজীপুরে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, মা-ছেলের মৃত্…
  • ০৪ এপ্রিল ২০২৬
এআই সম্ভাবনার সঙ্গে কর্মসংস্থান, নৈতিকতায় চ্যালেঞ্জও তৈরি ক…
  • ০৪ এপ্রিল ২০২৬