ঈদের ছুটি শেষে অফিস খুলছে কাল

০৪ মে ২০২২, ০২:১৭ PM
ঈদের ছুটি শেষে অফিস করছেন কর্মীরা

ঈদের ছুটি শেষে অফিস করছেন কর্মীরা © ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতরে ছয়দিনের ছুটি শেষে সরকারি অফিস খুলছে বৃহস্পতিবার (৫ মে)। গত শুক্রবার (২৯ এপ্রিল) থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে বুধবার (৪ মে)। আগামীকাল বৃহস্পতিবার (৫ মে) থেকে খুলছে সব অফিস।মঙ্গলবার (৩ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার একদিন খোলা থাকার পর আবার দুদিন (৬ ও ৭ মে) সাপ্তাহিক ছুটি। তাই যারা ৫ মে ছুটি নিয়েছেন তারা টানা ৯ দিনের ছুটি পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তাদের আগামী ৮ মে (রোববার) অফিস করতে হবে।

তবে ঈদ করতে যেসব কর্মকর্তা-কর্মচারী ঢাকার বাইরে গিয়েছেন তাদের বেশির ভাগই ৫ মে ঐচ্ছিক ছুটি নিয়েছেন বলে জানা গেছে। তবে যারা ছুটি না পেয়েও দূর-দূরান্তে গিয়ে ঈদ করেছেন তারা হয়তো বৃহস্পতিবার এসেই অফিসে যোগ দেবেন।

মহামারির করোনাভাইরাসের কারণে গত দু’বছর ঈদ কেটেছে বিধিনিষেধের মধ্যে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় দু’বছর পর এবারই স্বাভাবিক পরিস্থিতিতে এসেছে ঈদ।

মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে:…
  • ০৭ এপ্রিল ২০২৬
কুয়েটে ফিরছে বৈশাখী মেলা, প্রশাসনের উদ্যোগে উচ্ছ্বসিত শিক্ষ…
  • ০৭ এপ্রিল ২০২৬
ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়
  • ০৭ এপ্রিল ২০২৬
জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
close