বায়তুল মোকাররমে ঈদ জামাতে মুসল্লিদের ঢল

০৩ মে ২০২২, ০৯:০৮ AM
ঈদের জামাত

ঈদের জামাত © সংগৃহীত

করোনা মহামারির কারণে গত দুই বছর স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হয়েছে। এখন পরিস্থিতি অনেকটাই শিথিল। এজন্য এবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের ঢল নেমেছে।

মঙ্গলবার (৩ মে) ফজরের নামাজের পর থেকে রাজধানীর বিভিন্নস্থান থেকে মুসল্লিরা ঈদের নামাজ আদায়ের জন্য বায়তুল মোকাররমে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়তুল মোকাররম মসজিদ কান্নায় কান্নায় পূর্ণ হয়ে ওঠে। 

ঈদের প্রথম জামাত সকাল ৭টায় শুরু হওয়ার কথা ছিল। তবে সাড়ে ৬টার থেকেই মুসল্লিদের দীর্ঘ সারি দেখা যায়। দক্ষিণ গেইট হয়ে মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন। 

এদিকে বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫টি জামাত হচ্ছে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর দেখা গেছে। প্রথম জামাত সকাল ৭টায়, এতে ইমাম ছিলেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান ও মুকাব্বির বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. ইসহাক।

দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

 

দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬