শিক্ষা উপমন্ত্রীর ঈদ উপহার পেলেন কারাগারের ২ হাজার বন্দী

৩০ এপ্রিল ২০২২, ০৭:৩৬ PM
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান © সংগৃহীত

চট্টগ্রাম কারাগারে ২ হাজার বন্দীকে দেওয়া হয়েছে ঈদ উপহার। আজ শনিবার (৩০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এসময় শিক্ষা উপমন্ত্রী বলেন, সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের উন্নয়নে ছোঁয়া লেগেছে। বাদ যায়নি কারাগারও। আগে আমরা লক্ষ করতাম কারাগারগুলো ছিল জরাজীর্ণ, অনেকটা বসবাসের অনুপযোগী। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কারাগারগুলোর  আধুনিক করা হয়েছে। কারাবন্দীদের বাসস্থানের সুব্যবস্থা, খাবারের মানোন্নয়নও সেই ভাবনা থেকে বাদ যায়নি।  

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং জেলার দেওয়ান তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর সবুর লিটন। 

এতে আরও অতিথি হিসেবে ছিলেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, কারা পরিদর্শক ইয়াসিন আরাফাত কচি প্রমুখ।

দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬