আলমাস শপে এক শার্টের দাম ১৯ হাজার ৫০০ টাকা

৩০ এপ্রিল ২০২২, ১২:১০ PM
আলমাস সুপার শপ

আলমাস সুপার শপ © ফাইল ফটো

রাজধানীর ধানমন্ডির আলমাস সুপার শপে একটি শার্টের মূল্য লেখা হয়েছে ১৯ হাজার ৫০০ টাকা। পণ্যের আমদানির কোনো কাগজ না থাকা এবং বেশি দামে পণ্য বিক্রি করার ঘটনায় তাদেরকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ।

শুধু আলমাস সুপার শপই নয়;  ধানমন্ডি এলাকার প্রিয় সুপারশপসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

আলমাস সুপার শপে শার্টের মূল্য এত বেশি রাখার কারণ জানতে দোকানের বিক্রয়কর্মী জানান, শার্টগুলো থাইল্যান্ড থেকে আনা হয়েছে, লাগেজে করে আনা পণ্য। দোকানের লাইসেন্স নেই। তবে মালিক দেশের বাইরে গেলে এগুলো নিয়ে আসেন। পরে সেগুলোতে প্রাইস ট্যাগ লাগিয়ে বিক্রি করা হয়।

আরও পড়ুন: ২০২২ সালের এইচএসসি পরীক্ষার নম্বর বিভাজন প্রকাশ

অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আলমাস ও প্রিয় শপে বেশ কিছু পণ্য পেয়েছি, যেগুলোর দাম অনেক বেশি। এগুলো নাকি লাগেজ পার্টির পণ্য। আমরা সব সময় বলে আসছি- লাগেজ পার্টির পণ্য বিক্রি করা নিষিদ্ধ। এখানে ভ্যাট-ট্যাক্স ফাঁকি দেওয়া হয়। এ প্রতিষ্ঠান আরও কিছু পণ্যে ইচ্ছেমতো দাম বসিয়ে তারা বিক্রি করছেন। এতে ভোক্তারা প্রতারণার শিকার হচ্ছেন।

তিনি বলেন, প্রতারণারোধে কয়েকটা প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছি। এখানে কিছু কসমেটিকসের দোকানও আছে। তাদেরকে একই অপরাধে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছি।

ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের ভুলে এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ জটিলতায় একটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিন ও নুসরাত— কার কোন কারণে মনোনয়নপত্র স্থগিত-বাতি…
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখনের পাশে রাব…
  • ২২ এপ্রিল ২০২৬
হাম শনাক্তকারী কিটের স্বল্পতা আছে: সংসদে প্রধানমন্ত্রী
  • ২২ এপ্রিল ২০২৬