সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই

৩০ এপ্রিল ২০২২, ০২:৩৬ AM
আবুল মাল আবদুল মুহিত

আবুল মাল আবদুল মুহিত © ফাইল ফটো

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবুল মাল আবদুল মুহিত মারা গেছন। 

শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। 

আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুর বিষয়টি তার পারিবারিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুহিত। শ্বাসকষ্ট ও সুগার ফল্ট হয়েছিল তার। পরে পরিবারের লোকজন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

শনিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর দুইটায় তার লাশ শহীদ মিনারে নেয়া হবে। শ্রদ্ধা নিবেদন শেষে মুহিতের লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি সিলেটের উদ্দেশ্যে রওনা হবে।

ট্যাগ: মৃত্যু
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬