রাতে কালবৈশাখী ঝড় হতে পারে

২৯ এপ্রিল ২০২২, ০৭:৫২ PM
ঝড়

ঝড় © সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ সীমান্তের দিকে একটি কালবৈশাখী অগ্রসর হচ্ছে। যেটি রাজশাহী, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে রাতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। ঝড়টি মেহেরপুর, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা হয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করতে পারে। আবহাওয়া বিষয়ক আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণে এ পূর্বাভাস পাওয়া গেছে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, সপ্তাহ জুড়ে দাবদাহ চলছে। এ ধরনের দাবদাহের পর সাধারণত কালবৈশাখী, বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। সে সম্ভাবনা দেখা দিয়েছে।

এদিকে সন্ধ্যার পরে আরেকটি কালবৈশাখী ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে বয়ে যেতে পারে। সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টিও হতে পারে। রাত ৮টা থেকে ১২টার মধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার ওপর দিয়ে ঝড়টি প্রবাহিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। রাত ৮টা থেকে ১২টার মধ্যে রংপুর বিভাগের জেলাগুলোর ওপর কালবৈশাখী, বজ্রপাত ও শিলাবৃষ্টি প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ দিল মার্কিন …
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
close