‘আমাকে সবাই মাফ করে দিয়েন’—স্ট্যাটাস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

২৬ এপ্রিল ২০২২, ১০:৪৮ PM
 ইমন খন্দকার

ইমন খন্দকার © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দিয়ে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জে এই ঘটনা ঘটে।

আত্মহত্যা করা ওই শিক্ষার্থীর নাম ইমন খন্দকার (১৭) ইমন খন্দকার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়া এলাকার ইলিয়াছ খন্দকারের ছেলে। সে রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

ফেসবুকে তার সবশেষ স্ট্যাটাসটি ছিল—‘আমাকে সবাই মাফ করে দিয়েন যদি কারো কাছে ভুল করে থাকি। মামা আপনি আমার মাইরে আর বোনরে দেইখেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)।’

আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষে কোনো ছাত্র জড়িত কি না তদন্ত করবে ঢাকা কলেজ

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকমাস আগে ইমনের বাবা ইলিয়াছ খন্দকার কাউকে না জানিয়ে তার মা ও বোনকে রেখে অন্যত্র বিয়ে করে চলে যান। দুইমাস আগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালাতো ইমন। সম্প্রতি তার অটোরিকশাটি চুরি হয়ে যায়। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে ইমন। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর সকালের কোনো এক সময় সে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করেন।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence