তাপমাত্রা বাড়ছে, গরম আরও কয়েকদিন

২৪ এপ্রিল ২০২২, ১১:৪৩ PM
তাপমাত্রা বাড়ছে, গরম আরও কয়েকদিন

তাপমাত্রা বাড়ছে, গরম আরও কয়েকদিন © সংগৃহীত

ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে এমন গরম অনুভূত হচ্ছে। এরমধ্যে রাজশাহী ও চুয়াডাঙ্গা অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।।

এদিন তাপমাত্রা ফরিদপুরে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস, গোপালগঞ্জে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদী ৪০.২ ডিগ্রি সেলসিয়াস, বগুড়ায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস, কুমারখালীতে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস, মোংলায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস, পটুয়াখালীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠে।

থার্মোমিটারের পারদ যদি ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠে, আবহাওয়াবিদরা তাকে মৃদু তাপপ্রবাহ বলেন। উষ্ণতা বেড়ে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ ধরা হয়।

আরও পড়ুন: গরম চায়ের সঙ্গে সিগারেটে সুখটান ডেকে আনতে পারে বিপদ

বিরাজমান তাপপ্রবাহ আরও দুয়েকদিন অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈশাখের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে গরম আবহাওয়া শুরু হয়। তার মধ্যে ১৫ এপ্রিল রাজশাহীতে তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল।

এরপর বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় দেখা দেয়, তাপমাত্রাও নেমে আসে। শুক্রবার রাজধানীতে কালবৈশাখী ঝড়ের পর অসহনীয় গরমের ভাব কিছুটা কাটলেও এরপর আবার অস্বস্তিকর গরম।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, রোববার রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর, দিনাজপুর, নীলফামারী ও পটুয়াখালী অঞ্চলসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিরাজমান তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বিজলী চমকসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সপ্তাহের শেষে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার আভাস দিয়েছে অধিদপ্তর।

মাটিতে মিশতে চায় না সিগারেটের ফিল্টার, ১০ বছর পরও ছড়ায় ‘বিষ…
  • ২০ মার্চ ২০২৬
ঈদে মোটরসাইকেল উচ্ছ্বাস, সচেতনতা হারিয়ে ছুটছে গতি
  • ২০ মার্চ ২০২৬
‎ডাকসু নেতা অপুর উদ্যোগে বাগেরহাটে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের
  • ২০ মার্চ ২০২৬
ঈদ নিয়ে তরুণদের ভাবনা, আনন্দের আসল অর্থ কোথায়?
  • ২০ মার্চ ২০২৬
দেশের বাজারে আজ কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে সোনা
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence