শিক্ষক নিয়োগে ভুয়া প্রশ্নপত্রে কয়েক লাখ টাকা আদায়, আটক ১৩

২২ এপ্রিল ২০২২, ০৫:৪৭ PM
আটক ব্যক্তিরা

আটক ব্যক্তিরা © সংগৃহীত

লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্রের মাধ্যমে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে ১৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় প্রতারক চক্রের ৩ সদস্যসহ ১৩ জন আটক করা হয়।

শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান। এর আগে জেলার রামগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, লক্ষ্মীপুরে ২৩টি কেন্দ্রে ১৩ হাজার ১০৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে একটি চক্র উপজেলার নন্দনপুরের আমিরেন্নেছা ভবনে প্রশ্নপত্র দেওয়ার নামে পরীক্ষার্থীদের থেকে চেকের মাধ্যমে ৮/১০ লাখ টাকা, সনদপত্র হাতিয়ে নেওয়ার গোপন সংবাদ পায় ডিবি পুলিশ। পরে অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ।

আরও পড়ুন : নির্ধারিত সময়ের পর এলো পরীক্ষার প্রশ্নপত্র

তিনি আরও জানান, পরীক্ষা শুরুর আগে ওই ভবন থেকে মাহমুদুল হোসাইন, তার স্ত্রী শারমীন আক্তার, সুমি আক্তার, মোরশেদা জান্নাত রেবু, সুরাইয়া আক্তার, তানিয়া বাসার, তাসনিম আক্তার ও শারমীন আক্তারসহ ৮ জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উত্তরপত্র সম্মিলিত ভুয়া প্রশ্নপত্র, বিভিন্ন ব্যাংকের খালি চেকের পাতা, শিক্ষা সনদের মূলকপিসহ ১২টি পরীক্ষার প্রবেশপত্র উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, তাদের দেওয়া তথ্যমতে মঞ্জুর হোসেন, রহমত উল্লাহ, পারভেজ হোসেন, জহিরুল ইসলাম, জামাল উদ্দিন সবুজকে এরপরে আটক করে পুলিশ।

পুলিশ সুপার বলেন, এই প্রতারক চক্রের আরও সদস্যদের খুঁজছে পুলিশ, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়াসহ প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৭ শিশু ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিদ্যুৎ বিভাগকে বিশেষ চিঠি দে…
  • ১১ এপ্রিল ২০২৬
সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
close