নিউমার্কেটে সংঘর্ষ: মামলার এক নম্বর আসামি বিএনপি নেতা

২১ এপ্রিল ২০২২, ০৭:০৩ PM
নিউমার্কেটে সংঘর্ষ

নিউমার্কেটে সংঘর্ষ © ফাইল ফটো

সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ করে জখম ও ভাঙচুরের ঘটনায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনকে ১ নম্বর আসামি করে মামলা করেছে পুলিশ। এছাড়া মামলায় আসামিদের মধ্যে আরও ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার বাকি আসামিরা হলেন, মিজান, টিপু, হাজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, হাসান জাহাঙ্গীর মিঠু, হারুন হাওলাদার, শাহ আলম শন্টু, শহিদুল ইসলাম শহিদ, জাপানি ফারুক, মিজান বেপারী, আসিফ, রহমত, সুমন, জসিম, বিল্লাল, হারুন, তোহা, মনির, বাচ্চু, জুলহাস, মিঠু, মিন্টু ও বাবুল।

নিউমার্কেট থানা সূত্র জানায়, নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ও পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা দুটি দায়ের করেন।

আরও পড়ুন: চিকিৎসকের ভুলে মৃত্যুর সাথে লড়ছে ঢাবি ছাত্রের মা

এর একটি মামলায় পুলিশের ওপর হামলার অভিযোগে ২৪ জন এজাহারনামীয়সহ ব্যবসায়ী-কর্মচারী অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া একই মামলা অজ্ঞাত হিসেবে ঢাকা কলেজের ৭০০ জন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা অপর মামলায় অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।এছাড়া নাহিদ হাসান নিহতের ঘটনায় একটি হত্যা মামলা করেছে তার পরিবার। ওই মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার দিবাগত রাতে ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার রণক্ষেত্রে পরিণত হয় নিউমার্কেট এলাকা। এই সংঘর্ষে নাহিদ ও মোরসালিন নামে দুইজনের ‍মৃত্যু হয়েছে। এছাড়া উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এসব ঘটনায় এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে। তবে এসব মামলায় এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে গ্রেফতার দেখানো হয়নি।

১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগের সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১২ নভেম্বর ২০২৬
জানাজায় দাঁড়াতে না পারলেও পাশে নীরবে দাঁড়িয়ে বন্ধুকে শেষ বি…
  • ১২ নভেম্বর ২০২৬
যৌন হয়রানির শিকার ছাত্রীকে অসহযোগিতার অভিযোগে শাবিপ্রবির প্…
  • ১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950