নিউমার্কেট এলাকায় যান চলাচল শুরু

২০ এপ্রিল ২০২২, ০৭:৪১ PM

© সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় যান চলাচল শুরু হয়েছে। আজ বুধবার বিকেলে ব্যবসায়ী-কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘাত জড়ালে বিকেল ৫টার দিকে এই রোডে যান চলাচল বন্ধ করে পাহারা জোরদার করে পুলিশ। বিকেলে ঢাকা কলেজ এলাকায় ককটেল বিস্ফোরিত হয়। 

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সন্ধ্যা ৬টার পর যান চলাচল শুরু হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। 

বুধবার বিকেল ৪টার দিকে দলে দলে ঢাকা কলেজের সামনে কয়েক শতাধিক শিক্ষার্থী জড়ো হন। তারা ’অ্যাকশন অ্যাকশন, ডাইরেক অ্যাকশন’ সহ বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এ সময় দলে দলে আরও বেশি শিক্ষার্থী ঢাকা কলেজের সামনে জড়ো হতে শুরু করেন। তাদের দাবি- কলেজ বন্ধ রেখে মার্কেট খোলা রাখা যাবে না এবং মঙ্গলবার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার কার্যকর করতে হবে।

অন্যদিকে নিউমার্কেটের সামনে ওভার ব্রিজের নিচে ব্যবসায়ী এবং কর্মচারীরাও জড়ো হতে শুরু করেন। তবে সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে নিউমার্কেট এলাকায়। পুলিশ সদস্যরা জল কামান, টিয়ারশেল সহ সব কিছু নিয়ে সতর্ক অবস্থায় রয়েছেন।

ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সর্দার বলেন, শিক্ষার্থীরা সকাল থেকে ক্যাম্পাসের ভেতরেই ছিল। কিন্তু হঠাৎ তারা রাস্তার সামনে চলে এসেছে। তারা তাদের দাবি আদায়ে অনড়। আমরা ব্যবসায়ী-প্রশাসন সবার সঙ্গে বসে বিষয়টি যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করছি।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬