নিউমার্কেটে দোকান খুলছে

২০ এপ্রিল ২০২২, ০৩:৩৮ PM
পণ্য নিচ্ছেন ক্রেতা

পণ্য নিচ্ছেন ক্রেতা © ফাইল ফটো

রাজধানীর নিউ মার্কেটের দোকান আজ থেকেই খুলছে। বুধবার সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এ কথা জানান।

তবে আজ সকালে নিউমার্কেট দোকান সমিতি জানিয়েছিল, দোকান খোলা হবে না। পরে পরিস্থিতি বিবেচনায় দোকান খোলার সিদ্ধান্তের কথা জানান তিনি। এ ঘোষণার পরই অনেক দোকান খুলতে দেখা গেছে।

হেলাল উদ্দিন বলেন, আমরা এ ঘটনার শান্তিপূর্ণ সমাধান চাই। এ ঘটনা নিয়ে কেউ যেন উসকানিমূলক কথা, বক্তব্য ও পোষ্ট না দেন।

নিউমার্কেট দোকান সমিতির সভাপতি আমিনুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান চাই। গতকাল মঙ্গলবার সংঘর্ষে যারা হামলা চালিয়ে ছিলেন তারা কেউ ব্যবসায়ী নন।

তিনি আরও বলেন, নিউমার্কেট ও আশপাশের বিপণিবিতাণগুলোয় ৫০ লাখের মতো ব্যবসায়ী ও কর্মচারী আছেন। শিক্ষার্থীও আছেন বিপুলসংখ্যক। এমন পরিস্থিতিতে সমঝোতা না হলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

এদিকে সকাল থেকেই নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন : লোকসান ২০০ কোটি টাকা, দাবি ব্যবসায়ীদের

সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজের উল্টো পাশে অবস্থিত নূরজাহান মার্কেট, গ্লোব মার্কেট, নিউমার্কেটের উল্টো পাশের চাঁদনীচক, গাউছিয়াসহ সব মার্কেটের সামনেই ব্যবসায়ী-কর্মচারীরা ভিড় করেছেন। নীলক্ষেত মোড় ও নিউমার্কেট এলাকায় পুলিশের দুটি দলকে লক্ষ্য করা যায়।

প্রসঙ্গত, খাবার দোকানের চেয়ার পাতাকে কেন্দ্র করে দুই কর্মচারীর বিবাদ থেকে ঘটনার সূত্রপাত হয়। এক কর্মচারী তার ঢাকা কলেজের বন্ধুদের নিয়ে আসলে গুজব ছড়ায় মার্কেটে ছাত্ররা হামলা করেছে। এরপর ব্যবসায়ীরা এক জোট হয়ে ছাত্রদের ধাওয়া দেয়। পরে ছাত্ররাও ব্যবসায়ীদের ধাওয়া দেয়। দুই পক্ষকে শান্ত করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। ছাত্রদের দাবি, পুলিশ ব্যবসায়ীদের পক্ষ নিয়ে শুধু ছাত্রদের ওপরই টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950