লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন

১৫ এপ্রিল ২০২২, ১২:৫১ PM
প্লাস্টিক কারখানায় আগুন

প্লাস্টিক কারখানায় আগুন © সংগৃহীত

রাজধানীর লালবাগের শহীদ নগর বউ বাজারের ৪নং গলির একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ( ১৫ এপ্রিল) দুপুর ১২ টার দিকে আগুন লাগে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান সিকদার।

তিনি বলেন, একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। এটি একটি টিনশেড কারখানা। ফায়ার সার্ভিস খবর পেয়েছে দুপুর ১২ টা ৬ মিনিটে। প্রথম ইউনিট পৌঁছায় ১২ টা ১৪ মিনিটে। বর্তমানে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে তিনি জানান।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

পরে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ১২টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। কারণ কারখানাটিতে প্রচুর পরিমাণে প্লাস্টিক ছিলো।

সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬
দেশে স্বর্ণের দামে বড় পতন
  • ০৬ এপ্রিল ২০২৬