করোনা আক্রান্ত

৩৫ জনের মধ্যে ৩২ জনই ঢাকার

১৪ এপ্রিল ২০২২, ০৫:১৪ PM
জনস্রোত

জনস্রোত © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি। গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩৫ জনের। নতুন করে সনাক্ত এই ৩৫ জনের মধ্যে ৩২ জনই ঢাকা বিভাগের।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, কোভিড-১৯ পরিস্থিতি স্বস্তি ও সন্তোষজনক। এরই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন যে ৩৫ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন, এদের মধ্যে ৩২ জনই ঢাকা বিভাগের। এর মধ্যে আবার ঢাকা মহানগর ও ঢাকা জেলায় কোভিড-১৯ এ শনাক্ত হয়েছেন ২৯ জন। এছাড়া গাজীপুরে একজন ও টাঙ্গাইলে জেলায় দুইজন শনাক্ত হয়েছেন।

এদিকে ময়মনসিংহ জেলায় একজন ও কক্সবাজার জেলায় দুইজন শনাক্ত হয়েছেন। তবে দেশের ৬১ জেলায় গেল ২৪ ঘণ্টায় কেউই শনাক্ত হয়নি।

আরও পড়ুন : কলকাতা, তুমি কি দিতে পারবে রমনা বটমূলের স্বাদ, গন্ধ, স্মৃতি?

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে অনুযায়ী দেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ১৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১৮ লাখ ৮৯ হাজার ৬০৫ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ২৯ হাজার ১২৪ জন হয়ে মারা গেছেন।

বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়। তবে শুরুতে মৃত্যু অনিয়মিত থাকলেও ওই বছরের ৪ এপ্রিল থেকে করোনায় মৃত্যু ছিল নিত্যদিনের ঘটনা।

‘ঢাবি আর ছাত্ররা সবসময় মনের গভীরে রয়েই যায়’
  • ২৫ মার্চ ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সফল কিডনি প্রতিস্থাপন
  • ২৫ মার্চ ২০২৬
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ নিয়ে যা বললেন স্বরাষ্…
  • ২৫ মার্চ ২০২৬
স্লো হয়ে যাচ্ছে সাধের স্মার্টফোন, সমাধান মিলবে এই পাঁচ উপা…
  • ২৫ মার্চ ২০২৬
সাবিন রাইজিং স্টার অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী সে…
  • ২৫ মার্চ ২০২৬
কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিরসনের আশ্বাস শিক্ষামন…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence