সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা মেয়ে নিহত

১৩ এপ্রিল ২০২২, ১১:১৮ PM
জান্নাতুল ফেরদাউস তাসপিয়া

জান্নাতুল ফেরদাউস তাসপিয়া © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে জান্নাতুল ফেরদাউস তাসপিয়া (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন শিশুটির বাবা প্রবাসী মাওলানা আবু জাহের।

বুধবার (১৩ এপ্রিল) বিকেলে পূর্ব হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকানের সামনের এলাকায় এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ মাওলানা আবু জাহেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তিনি উপজেলার হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাসাদ মিয়ার বাড়ির মৃত জানু সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে একই উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা মো. রিমনের নেতৃত্বে পাঁচ-ছয়জন বুধবার বিকেল চারটার দিকে হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকান নামক স্থানে মো. মামুনের মুদিদোকানে হানা দেন। মামুনের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি করতে দেখে সন্তান কোলে নিয়ে এগিয়ে যান মামুনের মামা সদ্য বিদেশফেরত আবু জাহের। তিনি প্রতিবাদ করেন। এ সময় রিমন ও তাঁর সহযোগীরা প্রথমে মামুনকে, পরে আবু জাহেরকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

বিজ্ঞপ্তি দিয়ে প্রাথমিকের পরীক্ষার তারিখ জানাল ডিপিই

সূত্র জানায়, গুলির ঘটনায় মামুন অল্পের জন্য রক্ষা পেলেও তাঁর মামা আবু জাহেরের শরীরে ও তাঁর কোলে থাকা ২ বছর ৯ মাস বয়সী শিশুকন্যা জান্নাতুল ফেরদাউসের মাথা ও মুখমণ্ডলে লাগে। গুলির পর সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এসে গুলিবিদ্ধ আবু জাহের ও তাঁর শিশুকন্যাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত আটটার দিকে কুমিল্লায় শিশু জান্নাতুল ফেরদাউস মারা যায়। মৃত শিশুসন্তানসহ বাবাকে ঢাকায় নেওয়া হচ্ছে।

বেগমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ধনু নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩
  • ০৪ আগস্ট ২০২৬
মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের দেখতে গিয়ে হাসপাতালে আটকে পড়ছেন জবির শিক্ষকরাও
  • ০৪ আগস্ট ২০২৬
স্কলারশিপে এমবিএর সুযোগ কেমব্রিজ ইউনিভার্সিটিতে, করুন আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
মালয়েশিয়ায় হাতাহাতিতে ৩ বাংলাদেশি নিহত
  • ০৪ আগস্ট ২০২৬