দেশের উন্নয়নে শিক্ষার্থীদের আত্মনিয়োগ করতে হবে: পরিবেশমন্ত্রী

১৩ এপ্রিল ২০২২, ১২:১৭ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী © সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মনিয়োগ করতে হবে। এজন্য সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ লাভসহ ভবিষ্যতের যেকোনো প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার জন্য নিজেদের যোগ্য করে তুলতে হবে।

মঙ্গলবার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র অডিটোরিয়ামে মৌলভীবাজার ছাত্রকল্যাণ পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত “নবীন বরণ, ইফতার ও কৃতি সংবর্ধনা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: পহেলা বৈশাখ সব ধর্ম-বর্ণের মাঝে প্রাণের সঞ্চার ঘটায়: ঢাবি ভিসি

পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে দিনরাত কাজ করে চলেছেন। তাঁর নির্দেশনায় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারের উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। এর অংশ হিসেবে হাকালুকি হাওর, মাধবকুন্ড জলপ্রপাত, রাস্তা ও রেললাইনের উন্নয়নের কাজ চলমান আছে।

তিনি বলেন, মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

মৌলভীবাজার ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আসাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শামস-উল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশফাক হোসেন এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকার সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬