দেশের সকল মসজিদে একই পদ্ধতিতে তারাবীহ নামাজ পড়ার আহ্বান

৩০ মার্চ ২০২২, ০৪:৫৯ PM
তারাবীহ নামাজ

তারাবীহ নামাজ © সংগৃহীত

পবিত্র রমজান মাসে খতম তারাবীহ পড়ার সময় সারাদেশের সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার জন্য আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে দেশের প্রায় সকল মসজিদে খতম তারাবীহ নামাজে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোন কোন মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে করে কর্ম উপলক্ষে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের মধ্যে কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। কুরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তাঁরা বঞ্চিত হন। এ পরিস্থিতি নিরসনে রমজানের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র শবে কদরে পবিত্র কুরআন খতম করা সম্ভব।

আরও পড়ুন : ৪০তম বিসিএসের ফল প্রকাশ

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমতাবস্থায় দেশের সকল মসজিদে খতম তারাবীহ নামাজে প্রথম ৬ দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র শবে কদরে কুরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সকল মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি ও সংশ্লিষ্ট সকলের নিকট অনুরোধ জানানো হচ্ছে।

রামুতে সিএনজি-ডাম্পারের দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু, আহত ৩
  • ১৩ মার্চ ২০২৬
ইফতারে বিরিয়ানি খেয়ে অসুস্থ অর্ধশত শ্রমিক
  • ১৩ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানবাহী রণতরীতে আগুন, আহত দুই সেনা
  • ১৩ মার্চ ২০২৬
ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের মিসাইল হামলায় ৩০ জনের বেশি আহত
  • ১৩ মার্চ ২০২৬
কখনো ডান, কখনো বাম নাক দিয়ে শ্বাস নেওয়ার এই অদলবদলের রহস্য …
  • ১৩ মার্চ ২০২৬
ঈদুল ফিতরে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081