বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৯

২৯ মার্চ ২০২২, ০৯:৫১ PM
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বহু লোক হতাহত

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বহু লোক হতাহত © সংগৃহীত

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক পথচারী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন।

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী জেলার গোয়ালন্দ ফায়ার সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়াগামী পদ্মা গড়াই পরিবহনের একটি বাস গোয়ালন্দ ফায়ার সার্ভিস এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী মাছবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনুমানিক মধ্য বয়সী এক পথচারী নারী প্রাণ হারান।

আরও পড়ুন: ঢাবির টিএসসিতে ধর্ষণ, জানে না প্রশাসন

এতে গুরুতর আহত আরও ১৯ জনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ছয় জনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে গোয়ালন্দ ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের লিডার সাবেকুল ইসলাম জানান, নিহত নারীর নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তারা এখন গুরুতর আহতদের দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. রুহুল আমিন জানান, এ পর্যন্ত ১৯ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬