২৮ মার্চের হরতালে গণপরিবহন চলবে

২৬ মার্চ ২০২২, ১১:০৭ PM
বাস

বাস © ফাইল ফটো

বাম জোটের ডাকা আগামী ২৮ মার্চের হরতালের মধ্যেও বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বরাত দিয়ে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ মার্চের হরতালের বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার ঢাকা সড়ক পরিবহন সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় হরাতালের দিনও সারা দেশে বাস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তি খন্দকার এনায়েত উল্যাহ বলেন, অযৌক্তিক ও খোড়া অজুহাতে ডাকা হরতাল পরিবহন মালিক সমিতি সমর্থন করবে না। হরতাল উপেক্ষা করে ২৮ মার্চ অভ্যন্তরীণ ও আন্তঃজেলার সব রুটে বাস চলাচল করবে।

সভায় উপস্থিত ছিলেন, সায়েদাবাদ, মহাখালী, ফুলবাড়িয়া টার্মিনালের মালিক-শ্রমিক নেতাসহ ঢাকার প্রায় সব বাস ও রুটের মালিকগণ।

প্রসঙ্গত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close