বঙ্গবন্ধু খুনিদের বিচারের পর দেশে কোনো অভাব নেই: খাদ্যমন্ত্রী

২৬ মার্চ ২০২২, ০৫:৩১ PM
সাধন চন্দ্র মজুমদার

সাধন চন্দ্র মজুমদার © সংগৃহীত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনির বিচার হওয়ার পর দেশে আর কোনো অভাব নেই। আমি মনে করি বিচারের পর দেশে আল্লাহর নিয়ামত বর্ষণ করেছে। বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। দেশ উন্নত হয়েছে। আমরা কোমর সোজা করে দাঁড়িয়ে আছি।

শনিবার (২৬ মার্চ) দুপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নওগাঁর মুক্তিযোদ্ধা সাংসদ জেলা ইউনিট চত্বরে বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. খালিদ মেহেদি হাসান।

খাদ্যমন্ত্রী বলেন, ৭মার্চে বঙ্গবন্ধুর ভাষণের পর সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। স্বাধীনতার ২২ বছর পর প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল। এ কারণে দেশে সন্ত্রাস বেড়েছে ও বাংলাভাইয়ের জন্ম হয়েছে। যারা স্বাধীনতা চায়না তারা বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করেছে।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের খাবার লুটে নিল ছাত্রলীগ

নওগাঁয় বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, নওগাঁবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের। স্বপ্নের সেই বিশ্ববিদ্যালয় নওগাঁয় হতে চলেছে। এ জেলার যে কোনো জায়গায় হলেই চলবে। এরই মধ্যে ৩৭টি ধাপের মধ্যে ৩৫টি ধাপ পার হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অল রশিদ, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সামদানী ও বীর মুক্তিযোদ্ধা একেএম সিরাজুল ইসলাম আনসারি, স্থানীয় সরকারের বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কেএমএ মামুন খান চিশতি বক্তব্য রাখেন।

মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950