কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শিরিন আক্তার নামের এক গৃহিণী। বুধবার (২৩)মার্চ ১২টার দিকে শহরের মুন স্পেশালাইজড হসপিটাল লিমিটেড গাইনি বিভাগে সিজারের মাধ্যমে চার সন্তান জন্ম দেন তিনি। তাদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।
সন্তানদের পিতা সাইফুল ইসলাম জানান, গত মঙ্গলবার তার স্ত্রীকে হাসপাতাল ভর্তি করা হয়। বর্তমানে দুই শিশু সুস্থ আছে। বাকী দুই শিশু অসুস্থ অবস্থায় শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় চালের কেজি ৫০০ টাকা, অর্থনৈতিক সংকটে পালাচ্ছে মানুষ
সাইফুল ও শিরিন দম্পতির বাড়ি কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার ৪নং শশীদল গঙ্গানগর গ্রাম। রাবেয়া আক্তার নামে ৭ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে তাদের। সাইফুল পেশায় চা দোকানদার।
চার শিশুদের দাদী মজিনা বেগম বলেন, আমরা অনেক খুশি, আমার চার নাতী-নাতনী জন্ম নেওয়া আমাদের পরিবারকে আলোকিত করেছে। আল্লাহ যেন তাদের সুস্থ রাখে।
হাসপাতালে কর্তব্যরত গাহিনী বিশেষজ্ঞ ডা.নাজমা মজুমদার লিরা বলেন, বাচ্চাদের মা সুস্থ আছেন। চারটি শিশু নয় মাসে জন্ম নেওয়ায় কিছুটা সমস্যা রয়েছে। তাদের ওজনও তুলনামূলক কম।