হাত কেটে রক্তাক্ত করেছে নোয়াখালীর সেই কিশোরী

২৪ মার্চ ২০২২, ০৯:৫৭ PM
সেই কিশোরী

সেই কিশোরী © সংগৃহীত

টাঙ্গাইলের বাসাইলে এক কি‌শোরীর ভালোবাসার টা‌নে ছুটে যাওয়া নোয়াখালীর কি‌শোরী‌ (১৭) নিজের হাত কেটে রক্তাক্ত করেছেন। বাড়িতে নিয়ে আসার পর থেকেই অদ্ভুদ আচরণ করছে বলেও জানিয়েছে তার পরিবার।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে নোয়াখালী সদর উপজেলার পূর্বলক্ষ্মীনারায়ণপুর গ্রামের কিশোরীর বাড়িতে গেলে দিনমজুর বাবা আবু তাহের গণমাধ্যমকে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মেয়েটার কী হলো জানি না। তাকে চোখে চোখে রাখতে হচ্ছে। বুধবার (২৩ মার্চ) মেয়েটা বাথরুমে ঢুকে হাত কেটে রক্তাক্ত করে ফেলেছে। ডাক্তার দেখানোর পর তাকে মানসিক ডাক্তার দেখাতে বলেছেন। মেয়েকে আমরা মানসিক ডাক্তার দেখাতে নিয়ে যাবো।’

আরও পড়ুন: সব শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ হচ্ছে: শিক্ষামন্ত্রী

কিশোরীর মা মায়া বেগম বলেন, মাস খানেক আগেও সে ওই মেয়ের সঙ্গে সিরাজগঞ্জ চলে যায়। পরে ওখানকার গ্রামবাসী খবর দিলে পুলিশের সহায়তায় আমার ছেলে তাকে নিয়ে আসে। পরশু পাশের বাড়ি থেকে ডিম কিনতে গিয়ে আবারো পালিয়ে যায়। যাওয়ার সময় বাজারের ব্যাগে করে পরনের কাপড় নিয়ে যায়। এবার আমরা বলেছি তাকে আর নিয়ে আসব না। পরে চেয়ারম্যানের অনুরোধে তাকে এনেছি।

প্রসঙ্গত, প্রেমের টানে সোমবার (২১ মার্চ) টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা গাছপাড়া গ্রামের এক কিশোরীর (১৫) বাড়িতে ছুটে আসে নোয়াখালী সদর উপজেলার পূর্বলক্ষ্মীনারায়ণপুরের আরেক কিশোরী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুই কিশোরীকে দেখতে ভিড় করে এলাকার লোকজন। এরপর গত মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার ফুল‌কি ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আলম বিজু তাকে প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর ক‌রেন।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close