‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছে বিদ্যুৎ বিভাগ

২৩ মার্চ ২০২২, ০৬:৪৭ PM
স্বাধীনতা পুরস্কার পাচ্ছে বিদ্যুৎ বিভাগ

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে বিদ্যুৎ বিভাগ © টিডিসি ফটো

এ বছর ‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছে বিদ্যুৎ বিভাগ। মুজিব শতবর্ষে শতভাগ বিদ্যুতায়নে সফল হওয়ায় বিদ্যুৎ বিভাগকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জানানো হয়েছে, মুজিববর্ষে সারাদেশে শতভাগ বিদ্যুতায়নের কারণে বিদ্যুৎবিভাগকে রাষ্ট্রীয় এ সম্মাননা দেওয়া হচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিজয়ীদের হাতে এ পুরস্কার দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্বাধীনতা পুরস্কার তুলে দেবেন বলে জানা গেছে।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ৯ বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার। এর মধ্যে তিন ব্যক্তি মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

আরও পড়ুন : দেড় মাসের মধ্যে গাকসু নির্বাচন: ডা. জাফরুল্লাহ

এ বছর ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে মোট ৬ জন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস এবং মরহুম সিরাজুল হক।

চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম পুরস্কার পাচ্ছেন। স্থাপত্যে মরহুম স্থপতি সৈয়দ মঈনুল ইসলাম স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে পুরস্কার পাচ্ছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউট। স্বাধীনতা পদক দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ১৯৭৭ সাল থেকে সরকার এই পদক দিচ্ছে। 

এ দিকে, সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য আমির হামজার ঘোষণা করা হলেও সমালোচনার মুখে তা বাদ দেওয়া হয়েছে। প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ এ পদক দেওয়া হয়।

পরে ১৮ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশোধিত তালিকা প্রকাশিত হয়। নতুন তালিকায় সাহিত্যে অন্য কারও নাম প্রকাশ করা হয়নি।

স্বাধীনতা পদক হিসেবে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননা স্মারক দেওয়া হয়।

ট্যাগ: পদায়ন
নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence