ফরিদপুর মেডিকেলের পরিচালককে অবরুদ্ধ করলেন নার্সরা

২৩ মার্চ ২০২২, ০৪:২৭ PM
ফরিদপুর হাসপাতালের পরিচালক অবরুদ্ধ

ফরিদপুর হাসপাতালের পরিচালক অবরুদ্ধ © সংগৃহীত

করোনাকালীন সময়ের প্রণোদনার টাকা না পেয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করে রাখে নার্স-ওয়ার্ড বয় ও কর্মচারীরা।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরিচালকের কক্ষে অবস্থান নেয় প্রতিষ্ঠানটির নার্স, ওয়ার্ড বয়সহ চতুর্থ শ্রেণির কর্মচারীরা। এ সময় পাঁচশ বেডে এই হাসপাতালটির রোগীদের সেবা বন্ধ থাকে।

পরবর্তীতে স্বাচিবের সভাপতির মধ্যস্থতায় প্রণোদনার অর্থ (আগামী দশ দিনের মধ্যে) প্রদানের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে যান বিক্ষোভকারীরা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয় অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব আফসানা আক্তার সান্তা জানান, যারা করোনায় সময়ে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়েছে তাদের জন্য সরকারি পক্ষ থেকে ১ কোটি ৬০ লাখ টাকা প্রতিষ্ঠানটির অনুকূলে বরাদ্দ করে গত বছরের জুলাইয়ে। কিন্তু আমাদের পরিচালকের খাম-খেয়ালির কারণে সেই টাকা মধ্যে ১ কোটি টাকা ফেরত চলে যায়।‘আমরা এই অযোগ্য পরিচালকের অপসারণ দাবি করছি, পাশাপাশি আমাদের ন্যায্য পাওয়া পাওয়ার প্রত্যাশা করছি।’

আরও পড়ুন: পিএসসিতে তদবির হয়: চেয়ারম্যান

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান জানান, টাকা বরাদ্দ পাওয়ার পর আমরা একটি কমিটি গঠন করি। সেই কমিটির তথ্যের ভিত্তিতে তালিকা তৈরি করে এজি অফিসে পাঠানো হলে সেখান থেকে জানানো হয় প্রয়োজনীয় অর্থ নেই। এ খবরেই কিছু স্টাফ বিক্ষোভ করেছে।

তিনি জানান, প্রয়োজনীয় অর্থের জন্য সংশ্লিষ্ট দপ্তরের পত্র পাঠানো হয়েছে, আশা করছি দ্রুতই সমস্যা নিরসন হবে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আব্দুল জলিল জানান বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দশ দিনের সময় নেওয়া হয়েছে। তারা এখন কাজে ফিরে গেছেন।

আত্মঘাতী গোলে ভাঙল মিশরের ইতিহাস গড়ার স্বপ্ন
  • ১৬ জুন ২০২৬
এটাই কি বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন?
  • ১৬ জুন ২০২৬
‘৩০ ম্যাচ অপরাজিত দলের চিন্তার কিছু নেই’, হতাশার ড্রয়ের পর …
  • ১৬ জুন ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে কী বলছেন নেতানিয়াহু
  • ১৬ জুন ২০২৬
রেকর্ড গড়ে এগিয়ে থেকে বিরতিতে মিশর
  • ১৬ জুন ২০২৬
২৫ বছর পর্যন্ত ফুটবলই খেলেননি, স্পেনকে রুখে দেওয়া কে এই গোল…
  • ১৬ জুন ২০২৬
×