মানুষ উন্নয়ন-অগ্রগতি-সুশাসন চায়: তথ্যমন্ত্রী

২১ মার্চ ২০২২, ০৫:২২ PM
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ছবি

জ্বালাও পোড়াও নয়, দেশের মানুষ উন্নয়ন চায়, অগ্রগতি চায়, মানুষ সু-শাসন চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বাংলাদেশে যখনই কোনো উন্নয়ন প্রকল্প চালু হয়, তখন বিরোধীদলীয় নেতারা নানা অপপ্রচার করেন। বিএনপি নেতাদের বলব, গ্রামে গঞ্জে যান। মানুষ কি বলে শুনেন।

সোমবার (২১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নেতার প্রায় প্রতিদিনই বক্তব্য রাখে, দেশের মানুষ ভাল নাই। তাদের এই ভাল নাই, ওই ভাল নাই বলার মধ্যেই জাতিসংঘ রিপোর্ট দিল বাংলাদেশের মানুষ সুখী ইন্ডেক্সে ৭ ধাপ এগিয়েছে। এটি তাদের বক্তব্যের প্রতি জাতিসংঘের কঠিন চপেটাঘাত বলে আমি মনে করি।

তিনি বলেন, সুখী ইন্ডেক্সে যে আমরা ৭ ধাপ এগোলাম তা নিয়ে তাদের (বিএনপির) কোনো কথা নেই। ভারত, পাকিস্তান থেকে বাংলাদেশ অনেক উপরে। ভারতের অবস্থান ১৩৬ আর পাকিস্তানের অবস্থান ১২৬। আর বাংলাদেশের অবস্থান ৯৪। আমরা যে এত এগোলাম তা নিয়ে তারা কথা বলবে না।

আরও পড়ুন: আম পাকলে গাছে ঢিল পড়বেই: তথ্যমন্ত্রী

বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, আর একটা গ্রুপ আছে তারা (সিপিবি) নিজেদের জ্ঞানী প্রমাণ করার জন্য শুধু ভুল ধরে। এই করোনা কালে এবং কোন সংকটেই আমরা তাদের জনগণের পাশে দাঁড়াতে দেখি নাই। তবে হঠ্যাৎ তারা কিছু রিপোর্ট প্রকাশ করে। তবে সুখী ইন্ডেক্সে যে বাংলাদেশ ৭ ধাপ এগোল তা নিয়ে তাদের কোনো রিপোর্ট নেই।

দেশে ভোগ্য পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, সারাদেশে যে ভোগ্য পণ্যের দাম বেড়েছে সেগুলো হলো আমদানি নির্ভর। সমগ্র পৃথিবীতে এ সকল পণ্যের দাম বাড়ায় বাংলাদেশেও তার দাম বেড়েছে। আর এটাকে সামাল দেবার জন্য নিম্ন আয়ের মানুষ যাতে তা কিনতে পারে এজন্য সরকার ১ কোটি মানুষকে কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে এ সকল পণ্য কেনার ব্যবস্থা করেছেন। এর ফলে দেশের মানুষের মধ্যে একধরনের স্বস্তি ফিরে আসছে।

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence