আত্মহত্যা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী এরশাদ শিকদারের মেয়ে

০৪ মার্চ ২০২২, ১১:০৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

প্রেমিকের সাথে অভিমান করে রাজধানীর গুলশানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। ওই ছাত্রীর নাম জান্নাতুল নরিন এশা। তিনি খুলনার কুখ্যাত সসন্ত্রাসী এরশাদ শিকদারের মেয়ে।

শুক্রবার (৩ মার্চ) গুলশানের সুবাস্ত টাওয়ারের বাসায় গলায় ফাঁস দেন এশা। শুক্রবার (৪ মার্চ) ভোরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্লাবন ঘোষ নামে এক তরুণের সাথে এশার প্রেমের সম্পর্ক ছিল। গতকাল তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে এশা নিজের ঘরে গিয়ে সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এশার আত্মীয় সুমি আকতার জানান, খুলনার সোনাডাঙ্গা থানার দক্ষিণ সারণি রোড আবাসিক এলাকায়। বর্তমানে সুবাস্তু টাওয়ারের ৯/সি এর ২ নম্বর ফ্ল্যাটে থাকতেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়িন ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আত্মহত্যা করা এশার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি
  • ০৫ নভেম্বর ২০২৬
জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950