ট্রাকচাপায় তরুণ ইউটিউবারের মৃত্যু

২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩১ PM
আহসান হাবিব নান্নু

আহসান হাবিব নান্নু © সংগৃহীত

রংপুরের কাউনিয়ায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় আহসান হাবিব নান্নু (২৩) নামে তরুণ এক ইউটিউবার নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ড এলাকায় পাথরবোঝাই ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন নান্নু।

নিহত নান্নু কুড়িগ্রামের উলিপুর উপজেলার মন্ডলের হাটের সেকেন্দার আলীর ছেলে। পড়ালেখার পাশাপাশি ইউটিউবে গানের মডেলিং এবং নাটিকা আপলোড দিয়ে অল্পদিনেই সিলভার ও গোল্ডেন বাটন পেয়েছেন তিনি। এছাড়া ভিডিও এডিটিং, ফটোগ্রাফি করে মাসে মোটা অংকের টাকা আয় করতেন হাবিব।

পুলিশ জানায়, নিহত আহসান হাবীব নান্নু রংপুরে স্ত্রীকে রেখে মোটরসাইকেলে করে কুড়িগ্রামের নিজ বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে কাউনিয়ার মীরবাগ বাসস্ট্যান্ডে পৌঁছলে ট্রাকটি আহসান হাবিব নান্নু পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন নান্নু।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ছেলিমুর রহমান বলেন, ট্রাকটি জব্দ ও ট্রাক চালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬