নীলক্ষেতে বইয়ের মার্কেটে ভয়াবহ আগুন

২২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৪ PM
নীলক্ষেতে আগুন

নীলক্ষেতে আগুন © সংগৃহিত

রাজধানীর নিউমার্কেট এলাকার নীলক্ষেত বই মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। 

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রুজিনা আক্তার। 

রুজিনা আক্তার জানান, নিউমার্কেট থানার নীলক্ষেত বইয়ের মার্কেটে আগুন লেগেছে। সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে আগুনের খবর পাওয়া গেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি। প্রথমে পাঁচটি ইউনিট যায়। পরে আরো তিনটি যোগ দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নীলক্ষেত শাহজালাল মার্কেটের সামনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুতই সেটি ভেতরের দিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

নিউমার্কেট মুখি সব রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে। আশেপাশের দোকানপাট বন্ধ করে দোকানিরা রাস্তায় নেমে এসেছেন। উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশ সদস্যরা হিমশিম খাচ্ছেন।

ট্যাগ: আগুন
‎জাবিতে রাস্তার উন্নয়ন কাজ ও দুই শহিদের নামে স্থাপনার উদ্বো…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মধুখালীতে নদীর পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
শাহবাগের ফুটপাতের গোলাপি বেগম পেলেন নতুন বাড়ি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বাবার যে রোগে মৃত্যু, মার্কিন তারকা কিম কার্দাশিয়ানের শরীরে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাইস কুকারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন সভাপতি আমিন উল্যাহ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬