শিক্ষার্থীদের আন্দোলনের দুই ঘণ্টার মাথায় দাবি মেনে নিল কর্তৃপক্ষ

১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৬ PM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © সংগৃহীত

সেশন ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাগেরহাট সরকারি পিসি কলেজের শিক্ষার্থীরা। পরে কলেজ কর্তৃপক্ষ দাবি মেনে নেয়ায় তারা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ অবস্থান নেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের না জানিয়ে কলেজ কর্তৃপক্ষ নৈশ প্রহরী ও কর্মচারী বাবদ ৩৫০ টাকা থেকে ৫০০ টাকা এবং পরিবহন বাবদ ১৫০ টাকা থেকে ২০০ টাকা বাড়িয়ে নতুন সেশন চার্জ ঘোষণা করে। যেটা দেয়া অনেক শিক্ষার্থীর জন্য কষ্টদায়ক।

আরও পড়ুন: ইউটিউব দেখে কুল চাষে ভাগ্য বদল কলেজছাত্রের

ওই কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী চন্দ্রা সাহা বলেন, কলেজে অনেক শিক্ষার্থী রয়েছে যারা অসচ্ছল। তারা টিউশনি করে পড়াশুনা করছে। অতিরিক্ত এই টাকা তাদের পক্ষে দেয়া কষ্টের।

কলেজের অধ্যক্ষ আসাদুল আলম খান জানান, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ফি বাড়ানো হয়েছিল। তবে ছাত্রদের বিরোধিতার কারণে সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

তা'মীরুল মিল্লাতের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৯ এপ্রিল ২০২৬
জবাবদিহিতার জন্য মন্ত্রীদের মৌখিক উত্তরের দাবি হাসনাতের
  • ১৯ এপ্রিল ২০২৬
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
  • ১৯ এপ্রিল ২০২৬
মাহদী আমিনের ব্যক্তিগত কর্মকর্তা নিয়ে মন্তব্য, ছাত্রদল নেতা…
  • ১৯ এপ্রিল ২০২৬